Sunday, August 7, 2016

মাশরুম এর ঔষধি গুণাগুণ


মাশরুম (ইংরেজি: Mushroom) এক ধরনের ছত্রাক এবং এদের অধিকাংশই ব্যাসিডিওমাইকোটা এবং কিছু অ্যাসকোমাইকোটার অন্তভুক্ত। অন্যান্য উদ্ভিদের ন্যায় মাশরুমের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরীর জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না। চীন, কোরিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশসমূহে কয়েক ধরনের খাদ্যোপযোগী মাশরুম রান্না করার মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশেও আধুনিক খাবার হিসেবে মাশরুমের ব্যাপক বিস্তৃতি ঘটছে। যে-সকল ব্যক্তি মাশরুম সংগ্রহ করে খায়, তারা মাইকোফেজিস্টস বা 'মাশরুম খাদক' হিসেবে পরিচিত হন।[][] মাশরুম খোঁজার প্রক্রিয়াকে সাধারণতঃ মাশরুমিং বা মাশরুম শিকারী নামে অভিহিত করা হয়।
গণপ্রজাতন্ত্রী চীন বিশ্বের সর্ববৃহৎ খাবার উপযোগী মাশরুম উৎপাদনকারী দেশরূপে পরিচিতি পেয়েছে।[] দেশটি বিশ্বের মোট উৎপাদনের প্রায় অর্ধেক মাশরুম উৎপাদনকারীরূপে স্বীকৃত। প্রতি বছর এক বিলিয়নেরও অধিক জনগোষ্ঠীর জন্য মাথাপিছু . কিলোগ্রাম (. পা) উৎপাদন করে।[] মাশরুমের আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন মিনারেল এর সমন্বয় আছে। যা শরীরেরইমুন সিস্টেমকে উন্নত করে। ফলে গর্ভবতী মা শিশুরা নিয়মিত মাশরুম খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
-
মাশরুমে চর্বি শর্করা কম থাকায় এবং আঁশ বেশি থাকায় এটি ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার।
-
মাশরুমে আছে শরীরের কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন, লোভষ্টটিন এবং এনটাডেনিন। তাই নিয়মিতহ মাশরুম খেলে হূদরোগ উচ্চরক্তচাপ নিরাময় করে।
-
মাশরুমে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ভিটামিন-ডি, যা শিশুদের দাঁত হাড় গঠনে অত্যন্ত কার্যকারী।
-
মাশরুমে আছে প্রচুর পরিমাণে ফলিক এসিড লৌহ। ফলে মাশরুম খেলে রক্ত শূন্যতা দূর হয়।
-
মাশরুম আছে বি-ডি গণ্ডুকেন, ল্যাম্পট্রোল, টারপিনওয়েড বেনজোপাইরিন, যা ক্যান্সার টিউমার প্রতিরোধে কার্যকর ভূমিকার রাখে।
-
মাশরুমে ট্রাইটারপিন থাকাতে, বর্তমানে এটি বিশ্বে এইডস প্রতিরোধ হিসেবে ব্যবহূত হচ্ছে।
-
মাশরুমে ইলুডিন এম এবং এস থাকাতে আমাশয়ের জন্য বেশ উপকারী।
-
মাশরুমে প্রচুর পরিমাণে গণ্ডাইকোজেন থাকাতে শক্তিবর্ধন হিসেবে কাজ করে। তাই যৌন অক্ষম রোগীদের জন্য মাশরুম একটি ওষুধ হিসাবে কাজ করে।
-
মাশরুম খেলে হাইপারটেনশন দূর হয় এবং মেরুদন্ড দৃঢ় রাখতে প্রয়োজনীয় ভূমিকা রাখে।
-
মাশরুমে আছে প্রচুর পরিমাণে এনজাইম, যা হজমে সহায়ক, রুচি বর্ধক পেটের পীড়া নিরাময়াক।- মাশরুমে নিউক্লিক এসিড এবং এন্টি-এলার্জেন থাকায় কিডনি রোগ এলার্জি প্রতিরোধক হিসাবে কাজ করে।

No comments:

Post a Comment